ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, অন্তত ২০২২ সালের শেষ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। বাংলাদেশের বোলিং কোচ হিসেবে তিন বছরের দায়িত্ব পালন শেষে গত বছরের বিশ্বকাপ শেষে নিজের দেশে ফিরে যান ওয়ালশ। এরপর গত নভেম্বরে ভারতের বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের দলের সহকারী কোচ হিসেবে কাজ করেন। গত ফেব্রুয়ারি-মার্চে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ছিলেন একই দায়িত্বে।
