আমরা

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২২:০৯

এই সময়ের ছড়া 


 

সজল দাশ

 

উনি

নিজকে নিজে ভাবেন ভীষণ গুণী।

নাকি

অন্যকে খুব জ্ঞান সাগরে ঢাকি।

বুঝি

আমরা কেবল অন্যেরই দোষ খুঁজি।

মাতি

হরহামেশা হই উত্সবের সাথি।

কাকে

নিজের ত্রুটি অন্য ঘাড়ে ঢাকে।

পারি

যে কোনো ছুঁতোয় করতে বাড়াবাড়ি।

মাটি

নিজের বেলায় ষোলোআনাই খাঁটি।

দেখি

উপর ভালো ভেতরে সব মেকি।

তবে

আঁধার ঢেকে জ্বালব আলো কবে?