আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে চরম পরাজয়ের বেদনা ভুলতে এখন ‘ভোট ডাকাতি’ হয়েছে এমন কথা বলছেন বিএনপিসহ অন্য দলগুলোর নেতারা’।
শনিবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএ'র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এবারই প্রথম সরকার গঠনের আগে গণতান্ত্রিক দেশগুলোর সমর্থন এবং শুভেচ্ছা আমাদের প্রধানমন্ত্রী পেয়ে গেছেন’।
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কোনো বিতর্ক নেই। আন্তর্জাতিক বিশ্ব থেকে কোনো প্রশ্ন আমরা পাইনি’।
আরও পড়ুন: ‘শ্রমিক আন্দোলনে নাশকতার উসকানি আছে কিনা দেখা হচ্ছে’
উল্লেখ্য, ভোট ডাকাতির অভিযোগ তুলে পুনঃভোটের দাবি জানিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এবং বাম গণতান্ত্রিক জোট।
ইত্তেফাক/এমআই
