নেত্রকোনা প্রতিনিধি
৯০ দশকে এপার বাংলায় সারা জাগানো যাত্রা জগতের সেরা নায়িকা ও মঞ্চ কাঁপানো কোকিল কণ্ঠের গায়িকা মীরা মমতাজ (৫০) গত বৃহস্পতিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ব্রেন স্ট্রোকে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন)। তিনি দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন। বাদ জোহর তার জানাজা শেষে তাকে শহরের সাতপাই পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নেত্রকোনা জেলার কালচারাল অফিসার আব্দুল্লাহ্ আল মামুন, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি দিদারুল আলম দিদার, নবনাট্য সংঘ বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি সালাহউদ্দিন খান রুবেল, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম এরশাদুল হক জনি গভীর শোক প্রকাশ করেছেন।
