গাজীপুর প্রতিনিধি
‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের উদ্যোগে অনলাইন প্রশিক্ষণের ১০০০তম দিন উদ্যাপন উপলক্ষ্যে গাজীপুরে উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মামুন সরদার। শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে স্থানীয় একটি স্কুলের মাঠে এ মিলনমেলায় বক্তব্য রাখেন, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক অসীম কুমার বর্মণ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গাজীপুর সদর শাখার জিএম মো. সাইফুল হক, ব্যবসায়ী শামসুল কবির, ডা. লোকমান হোসেন, ফাউন্ডেশনের কোর ভলান্টিয়ার কাজী নাজমুল আলম হামীম প্রমুখ। অনুষ্ঠানে অতিথি ও উদ্যোক্তাদের সম্মাননা জানানো এবং এক অসহায় নারীকে একটি সেলাই মেশিন দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
