অন্যান্য দেশ শুধু করোনা মোকাবেলা করেছে, আমরা একই সাথে ঝড়, বন্যা, নদী ভাঙন মোকাবেলা করছি: চিফ হুইপ 

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২২:২১

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পালার্মেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের মানুষ শুধু করোনা মোকাবেলা করেছে। আর আমরা একই সাথে করোনা, ঝড়, বন্যা নদী ভাঙন মোকাবেলা করছি। এই করোনা যুদ্ধে শেখ হাসিনার নির্দেশে আমাদের দলের অনেক নেতাককর্মী ত্যাগ স্বীকার করে জীবন দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে অল্প সময়ের মধ্যে দেশকে উন্নত দেশ হিসেবে তৈরি করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিনত হতো। কিন্তু স্বাধীনতার বিপক্ষের শক্তি চায়নি দেশ এগিয়ে যাক। জিয়াউর রহমান সরাসরি বঙ্গন্ধুর খুনের সাথে জড়িত এবং জিয়াউর রহমান ক্ষমতায় থাকা সত্ত্বেও জীবনের ঝুকি নিয়ে বঙ্গন্ধুর কন্যা শেখ হাসিনা তখন দেশে এসেছিলেন। সাহস যদি না থাকে কিভাবে দেশের মানুষের নেতৃত্ব দেবে! 

এসময় তিনি তারেক রহমানকে উদ্দেশ্যে করে বলেন, যে নেতা মায়ের অসুস্থতায় দেশে আসতে পারে না, ভাইয়ের লাশ কবর দিতে আসতে পারে না, তার কাছে থেকে দেশের মানুষ কি আসা করতে পারে! যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারাই বঙ্গবন্ধুকে চক্রান্ত করে নির্মম ভাবে হত্যা করেছে। 

আজ শুক্রবার দুপুরে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের শেখ জামাল সেতুর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মাদারীপুর জেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নব-নিবার্চিত চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী। মাদারীপুরের এলজিইডি’র নিবার্হী প্রকৌশলী বাবুল আখতারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক পিডি প্রকৌশলী মুজিবর রহমান শিকদার, শিবচর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান, শিবচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, মাদবরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ, মাদবরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতি হাওলাদার প্রমুখ। 

এছাড়াও পৌর মেয়র আওলাদ হোসেন খান, এলজিইডি’র শিবচর উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ পাশা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও মাদবরচর ইউনিয়নের সেক্টর কমান্ডার মো. খায়রুজ্জামান খান, মাদবরচর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আ. হালিম রাঢ়ীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 

একইদিন কুতুবপুর ইউনিয়নে ফজলুল করিম বেপারী সেতু ও শিবচর পৌর জামে মসজিদের শুভ উদ্বোধন করেন। সকালে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী অদম্মধাবী সুমাইয়ার বাড়িতে আসেন। খোঁজ-খবর নেন লেখাপড়ার। লেখাপড়া চালিয়ে যেতে দেন নির্দেশনা ও আশ্বাস।  

ইত্তেফাক/কেকে