আইসক্রিমের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০১:১৮

ঢাকার কেরানীগঞ্জের বন্দডাকপাড়া এলাকায় পাঁচ বছরের এক শিশুকে বৃহস্পতিবার রাতে পাশের ভাড়াটিয়া ধর্ষক লিটন আইসক্রিম দেয়ার কথা বলে তার রুমে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকারে বাড়ির লোকজন এসে ধর্ষক লিটনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ্দ করেন। শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতাল পাঠায়। 

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম জানান, এলাকাবাসী ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ্দ করেছে। শিশুটিকে মিটফোর্ড হাসপাতাল চিকিৎসা দেয়া হয়োছে। এ ব্যাপার শিশুটির বাবা বাদী হয়ে শুক্রবার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, আটকৃত ধর্ষক লিটন (৩৫) পটুয়াখালী জেলার বাউফল থানার জাহাঙ্গীর দুলালের ছেলে। বর্তমানে সে মডেল থানার বন্দডাকপাড়া এলাকায় ভাড়া থাকেন। পুলিশ শুক্রবার দুপুরে ধর্ষক লিটনকে আদালতে চালান করে।

ইত্তেফাক/কেকে