শিবগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারী নূর মোহাম্মদ (৫৫) গোসল করতে গিয়ে নদীতে ডুবে মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তিপুর পাগলা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ পৌরসভার ৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাদিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, প্রতিদিনের মত শুক্রবার দুপুর ১২টার দিকে নূর মোহাম্মদ পাগলা নদীর তর্ত্তিপুর ঘাটে গোসল করতে যান। এ সময় তিনি ডুব দিলে আর উঠে আসেননি। পরে অন্যান্য নারীরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করেন এলাকাবাসী।
তার স্ত্রী একই পৌরসভায় স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ইত্তেফাক/কেকে
