বরগুনায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০৯:১১

বরগুনার তালতলীতে ১১ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোবাহান হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টায় দিকে ফকিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লালুপাড়া এলাকার সোবহান হাওলাদার ফকিরহাট বাজারে তার মুদিমনোহরী দোকানে বসে গত ২৮ সেপ্টেম্বর বিকালে ইদুপাড়া গ্রামের পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ করে। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে।

শিশুটির বাবা বৃহস্পতিবার রাতে এ ঘটনায় তালতলী থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯ (১) ধারার মামলা দায়ের করেন। শুক্রবার পুলিশ বৃদ্ধ সোবাহানকে ফকিরহাট বাজার থেকে গ্রেফতার করে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় বৃদ্ধ সোবাহানকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে এবং সেবাহানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।