এবার করোনা পজিটিভ হলেন ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৩:৪৯

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়েনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ট্রাম্পের প্রচার শিবিরের  মুখপাত্র টিম মুর্তোফ এই খবর নিশ্চিত করেছেন। এ নিয়ে প্রথম সংবাদ প্রকাশ করে মার্কিন ম্যাগাজিন পলিটিকো। 

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্টেপিয়েনের করোনা শনাক্ত হয়। তার মধ্যে করোনার মৃদু উপসর্গ রয়েছে। 

একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান,এখন থেকে স্টেপিয়েন বাসায় থেকে কাজ করবেন।

জানা গেছে, গত মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের আগে অনুষ্ঠিত হওয়া বিতর্কে ট্রাম্পের সঙ্গে ছিলেন  স্টেপিয়েন।  

আগের দিন হোয়াইট হাউসের সাবেক কাউন্সিলর কেলিয়ান কনওয়েসহ প্রেসিডেন্টের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর করোনা পজিটিভ আসে।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে  ট্রাম্প টুইট করে জানান যে  তিনি ও তার স্ত্রীর কোভিড-১৯ রোগে আক্রান্ত   । 

ইত্তেফাক/এআর