জাহাঙ্গীর কবির নানক করোনাভাইরাসে আক্রান্ত

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৬:১৮

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন। 

আরো পড়ুন : বড়ো বোনের ওপর ক্ষোভ মেটাতে ছোট বোন ইবি ছাত্রীকে ধর্ষণ, অপমানে আত্মহত্যা থানায় মামলা গ্রেফতার ৪

নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বলেন, ‘এখন পর্যন্ত স্যার সুস্থ আছেন, ভালো আছেন। করোনা পজেটিভ হওয়ায় স্যার হোম কোয়ারেন্টাইনে আছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।’


ইত্তেফাক/ইউবি