এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৯:২০

পতিতপাবন মণ্ডল, বিভাগীয় প্রধান, বাংলা

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজ দেওয়া হলো বহুনির্বাচনি প্রশ্ন ও তার উত্তর।

১৯. তুমি যদি যেতে, তবে ভালই হতো-কোন কালের উদাহরণ?

ক. সাধারণভবিষ্যত্                                   খ. সাধারণবর্তমান

গ. ঘটমানবর্তমান                 ঘ. নিত্যবৃত্তঅতীত

২০. অনেক সময় কোন শব্দের মূলনির্ধারণ করা যায় না?

ক. দেশি শব্দের খ. বিদেশি শব্দের

গ. তদ্ভব শব্দের ঘ. তত্সম শব্দের

২১. ঔ-কার এর পর ঔ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে ঔ-কার স্থলে আব্ হয় এর উদাহরণ নয় কোনটি? 

ক.পাবক   খ. পবিত্র   গ.ভাবুক   ঘ.নাবিক

২২. কোন সমাসে শিশু, দুগ্ধ শব্দ পরে থাকলে স্ত্রীবাচক পূর্বপদ পুরুষবাচক হয়?

ক. ষষ্ঠী তত্পুরুষ সমাসে

খ. পঞ্চমী তত্পুরুষ সমাসে

গ. চতুর্থী তত্পুরুষ সমাসে

ঘ. তৃতীয়া তত্পুরুষ সমাসে

২৩. জলের অভাব ব্যাস বাক্যের সমস্তপদ কোনটি?

ক. নির্জলা    খ. নির্জল    গ. অজল               ঘ. জলাভাব

২৪. কমের্ দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয় কোন বাচ্যে?

ক. কর্ম-কর্তৃবাচ্যে                      খ. ভাববাচ্যে

গ. কর্মবাচ্যে                             ঘ. কর্তাবাচ্যে

২৫. কোন শব্দে উপসর্গটি ‘সম্যক’ অর্থে  ব্যবহূত হয়েছে?

ক. অভিব্যক্তি                            খ. অভিযান

গ. অভিমুখ                                              ঘ. অভিবাদন

২৬. ‘কেনা’ সাধিতশব্দ/পদটি যে ধাতু দ্বারা গঠিত হয়েছে তার সংস্কৃত রূপ কী?

ক. কৃত     খ. কৃত্    গ. কৃ    ঘ. ক্রী

২৭. ক্রিয়া-বিশেষণের সাথে মৌলিক ধাতু যুক্ত করে সংযোগমূলক ধাত ুগঠিত হয়েছে কোনটিতে? 

ক. একত্র কর্                                           খ. রান্না কর্

গ. ক্রয় কর্                                 ঘ.দান কর্

২৮. বিধায়ক শব্দের প্রকৃতি-প্রত্যয় কী?

ক. বি-  ধি + য                      খ.  বিধ্ + ঘ্যণ

গ. বি-  ব + ণিন                                      ঘ. বি- ধা+ ণক

২৯.‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণের ক্ষেত্রে প্রযোজ্য-

i. বিবৃত উচ্চারণ শব্দের আদিতে হয়

ii.বিবৃত উচ্চারণ শব্দের মধ্যে হয় না

iii. বিবৃত উচ্চারণ শব্দের অন্তে হয়

নিচের কোনটি সঠিক?                        

ক. i ও ii                                                খ.ii ও iii

গ. iও iii                                                 ঘ i, ii ও iii

৩০. শত্রুর সহিত সন্ধি চাইনা- এখানে কী অর্থে অনুসর্গের প্রয়োগ হয়েছে?

ক. বিরুদ্ধগামিতা অর্থে                               খ.সমসূত্রে

গ. সহমত অর্থে                                         ঘ. একদেশিক অর্থে

উত্তরমালা:   ১৯. ঘ. নিত্যবৃত্ত অতীত

২০. ক. দেশিশব্দের

২১. খ. পবিত্র ২২. ক. ষষ্ঠী তত্পুরুষ সমাসে

২৩. খ. নির্জল ২৪. ঘ. কর্তবাচ্যে

২৫. ক.অভিব্যক্তি ২৬. ঘ. ক্রী

২৭. ক. একত্র কর্ ২৮. ঘ. বি-  ধা+ ণক

২৯. ক. i ও ii ৩০. খ. সমসূত্রে