আমাদের জীবনে প্রযুক্তি
হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
১৩. বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণার সময়ও কী ব্যবহার করে থাকেন?
উ: প্রযুক্তি।
১৪. খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা কোন যন্ত্র ব্যবহার করে থাকেন?
উ:অণুবীক্ষণ যন্ত্র।
১৫. খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরণের কী উদ্ভাবন করেছে?
উ:কৃষিপ্রযুক্তি।
১৬. বাড়তি উত্পাদনের জন্য অনেক ফসলে কী ব্যবহার করা হয়?
উ:রাসায়নিক সার এবং কীটনাশক।
১৭. কী ফসলের ক্ষতিকর পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উত্পাদনে ভূমিকা রাখছে?
উ:রাসায়নিক পদার্থ।
১৮. মানুষের কল্যাণে নতুন কিছু উত্পাদনে জীবের ব্যবহারকে কী বলে?
উ:জৈবপ্রযুক্তি।
১৯. কিসের মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে?
উ:জৈবপ্রযুক্তি।
২০. কোনটি বিভিন্ন সমস্যা সমাধান করে মানুষের জীবনকে নিরাপদ, উন্নত ও আরামদায়ক করেছে?
উ:প্রযুক্তি।
২১. বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে বিদ্যুত্ উত্পাদনের ফলে কী দূষিত হচ্ছে?
উ:বায়ু।
২২. কী দূষণ বৈশ্বিক উষ্ণায়ন ও এসিড বৃষ্টির মতো পরিবেশের উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে? উ:বায়ু দূষণ।
২৩. আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কী?
উ:যুদ্ধের অস্ত্র তৈরি এবং এর ব্যবহার।
২৪. অনেক সময় প্রযুক্তির ব্যবহার কিসে পরিণত হয়?
উ:নেশায়।
২৫. নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও মুক্তচিন্তার পথে কী বাধা সৃষ্টি করে?
উ:প্রযুক্তি।
