পেমেন্ট গেটওয়ে এসএসএলকমার্জ চালু করলো বাংলা কিউআর।
রাজধানীতে সম্প্রতি সুপারশপ স্বপ্নের গুলশান ১ আউটলেট এবং বার্গার কিং-এর বনানী আউটলেটে ক্রেতারা বাংলা কিউআর দিয়ে পেমেন্ট করে-এর উদ্বোধন করেন।
বাংলাদেশ ব্যাংক অনুমোদিত দেশের জাতীয় কিউআর হচ্ছে বাংলা কিউআর। এর মাধ্যমে স্মার্টফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করে ব্যাংকের অ্যাপের মাধ্যমে ক্রেতারা ডিজিটালি পেমেন্ট করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ক্ষুদ্র, মাঝারি ও বড় উদ্যোক্তা, রেস্টুরেন্ট, মুদির দোকান বা যে কোনো ধরণের খুচরা বিক্রেতা এবং নিম্ন, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সব রকমের ক্রেতাদের জন্য ষ্পর্শবিহীন এই আধুনিক পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে।
এর মাধ্যমে ক্রেতারা ক্যাশ অথবা কার্ড স্পর্শ না করে সহজ এবং সুবিধাজনকভাবে ডিজিটাল পেমেন্ট করতে পারবে। যেসব ব্যাংক তাদের মোবাইল অ্যাপে বাংলা কিউআর সংযোজন করেছে এবং ভিসা দ্বারা স্বীকৃত হয়েছে, সেসব ব্যাংকের ভিসা কার্ড দিয়ে এখন থেকে ক্রেতারা বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন।
