আগামীর প্রধান বৈশ্বিক বাণিজ্য পদ্ধতি যে ডিজিটাল ও অনলাইনভিত্তিক হবে তা বলার অপেক্ষা রাখে না। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ ডিজিটাল ট্রেডের সুবিধা নিয়ে বিশ্ব বাজারে বিস্তার লাভ করেছে। বৈশ্বিক ডিজিটাল ট্রেডের এই ধারায় বাংলাদেশকে এগিয়ে নিতে বাংলাদেশে প্রথমবারের মতো ‘ডিজিটাল ট্রেড উইক’-এর আয়োজন করতে যাচ্ছে মার্চেন্ট বে।
তারই অংশ হিসেবে আগামী ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবর ৭ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল ট্রেড উইক’। এই ট্রেড উইকে বাংলাদেশের সাপ্লাইয়ার ও আন্তর্জাতিক ক্রেতারা ভার্চুয়ালি মিলিত হবেন। এই ডিজিটাল ট্রেড উইকে মার্চেন্ট বে বিশ্বের কাছে বাংলাদেশের সঙ্গে ডিজিটাল বাণিজ্যের সুযোগ প্রচার করবে। এই পুরো সপ্তাহে বাংলাদেশের থেকে সঠিক ধরণের সাপ্লাইয়ারদের খুঁজে পেতে এবং ব্যবসায়ের সুযোগ আরও ভালভাবে খতিয়ে দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য ক্রেতা আসবেন। ডিজিটাল ট্রেড উইকের সাতদিনই বিভিন্ন ধরনের সেশানে অংশ নেবেন দেশ বিদেশের বক্তারা। সেখানে ইন্ডাস্ট্রি লিডাররা ডিজিটাল ট্রেড, লিডারশিপ এবং বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে মূল্যবান তথ্য এবং আলোচনা উপস্থাপন করবে।
ডিজিটাল ট্রেড উইক সম্পর্কে মার্চেন্ট বে’র ব্যবস্থাপনা পরিচালক আবরার হোসেন সায়েম বলেন, ‘তৈরি পোশাক খাতে ডিজিটাল ট্রেড উইক বাংলাদেশে এই প্রথম। এখানে অংশগ্রহণের রেজিট্রেশনের জন্য আলাদা কোনো ফি প্রদানের প্রয়োজন নেই। এখানে অংশগ্রহণের মাধ্যমে একজন সাপায়ার বিশ্বের ৫০টি দেশের অসংখ্য ক্রেতাদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। সাপ্লায়াররা যাতে ক্রেতাদের সঙ্গে সংযুক্ত হতে পারে সেজন্য প্রতি সাপ্লায়ারের সঙ্গে একজন সাকসেস ম্যানেজার নিয়োগ করে দেওয়া হবে। সাকসেস ম্যানেজার একজন সাপায়ারের প্রোডাক্ট, ফ্যাক্টরি ক্যাপাসিটি ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে ক্রেতাদের ম্যাচ করাবে এবং তাদের সাথে সংযুক্ত করে দিবে।’
