হোয়াটসঅ্যাপের অযাচিত গ্রুপ থেকে বাঁচতে

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৯:৩৭

বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। এই অ্যাপে ব্যক্তিগতভাবে চ্যাট করার পাশাপাশি একাধিক ব্যক্তি মিলে গ্রুপে চ্যাট করার সুযোগও রয়েছে। তবে অনেক সময় না বুঝেই কেউ কেউ অচেনা গ্রুপে অ্যাড করে ফেলেন। যা অনেকের কাছে বিরক্তিকর মনে হয়। এ ধরনের বিড়ম্বনা এড়াতে চাইলে অনুমতি ব্যতীত গ্রুপে অ্যাড করার ফিচারটি বন্ধ করতে হবে। কিভাবে কাজটি করতে হবে তা পাঠকদের জন্য তুলে ধরা হলো—

হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে ‘অ্যাকাউন্টস’ অপশনে যেতে হবে। সেখানে ‘প্রাইভেসি’ থেকে ‘গ্রুপস’ অপশন যেতে হবে। তারপর সেখানে ৩টি অপশন প্রদর্শিত হবে। 

‘Nobody’ অপশনটি নির্বাচন করলে অনুমতি না নিয়ে কেউ কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না। গ্রুপে অ্যাড দিলে একটি ইনভাইটেশন লিংক আসবে। চাইলে সেই লিংকে ক্লিক করে গ্রুপে ঢোকা যাবে।

‘My Contacts’ অপশনটি নির্বাচন করলে ফোনের কন্ট্যাক্টসে থাকা ব্যক্তি শুধু গ্রুপে অ্যাড করতে পারবে। ‘Anybody’ এই অপশন চালু করলে যে কেউ গ্রুপে যোগ করতে পারবে। তাই ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী প্রথম দুটি অপশনের যেকোনো একটি বেছে নিলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে।