করোনা ভাইরাস কিছুক্ষণ হলেও যে হাওয়াতে ভাসতে পারে একথা সরাসরি অস্বীকার করেনি হু। অর্থাত্ বাতাসের মধ্যেই কোথাও হয়তো থাকতে পারে করোনা ভাইরাস। কিন্তু সেটা বোঝা সম্ভব কীভাবে? আগামী দিনে এই সন্ধান হয়তো সহজ হওয়ার পথে। কানাডার একটি সংস্থা দাবি, তাঁরা এমন একটি ডিভাইস তৈরি করেছে যা বাতাসের করোনার ভাইরাস সনাক্ত করতে পারে। কন্ট্রোল এনার্জি কর্প নামের ওই সংস্থা ইতিমধ্যেই বায়ুর মান ও বায়ুর নানান পরীক্ষা সংক্রান্ত ডিভাইস তৈরিতে জড়িত রয়েছে। করোনা শুরু হওয়ার পরে এই সংস্থা বাতাসে করোনার ভাইরাস সনাক্তকরণের জন্য ডিভাইস আবিষ্কার করার কাজ শুরু করে। জানা গিয়েছে, এই কোম্পানির কানাডার অন্টারিওতে দুটি ল্যাবে করোনার ভাইরাস নিয়ে গবেষণা করার পরে বায়ো ক্লাউড নামে একটি ডিভাইস তৈরি করেছে।
