আবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী সাব্বির নাসির। গানের শিরোনাম ‘তুমি দমে দম’। গানটি লিখেছেন ও সুর করেছেন ওমর ফারুক বিশাল। মিউজিক কম্পোজ করেছেন জাহিদ নিরব। বাঁশিতে ছিলেন জালাল ও গিটারে তামজিদ। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। সাব্বির নাসিরের পাশাপাশি গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন ইভান ও বন্নি। সাব্বির নাসিরের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।
