ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ভূরুঙ্গামারীতে সংকোশ ও দুধকুমার নদের ভাঙনরোধে স্থায়ী সমাধান ও ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা। শনিবার সকালে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে কলেজ মোড় পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সংস্থার সভাপতি প্রফেসর মোজাম্মেল হক মানববন্ধনে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনারা মিরা, সংস্থার সম্পাদক ফকরুজ্জামান জেট, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকী, প্রভাষক আজিজুর রহমান স্বপন, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি প্রমুখ। বক্তারা ভাঙনরোধে প্রস্তাবিত ২৬ কিলোমিটার বাঁধ নির্মাণের কথা উল্লেখ করেন।
