চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২১:২২

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা

মাধবপুরে শনিবার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মী ও এক মাদ্রাসাছাত্রী মারা গেছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় বাসচাপায় এনজিওকর্মী মোটরসাইকেল আরোহী আফজাল মিয়া মারা গেছেন।

অন্যদিকে, বেলা ১১টার দিকে উপজেলার মনতলা এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্রী জেসমিন আক্তার (১৪) মারা গেছে। নিহত জেসমিন উপজেলার মনতলা (মেলাসানি) গ্রামের নুর হোসেনের মেয়ে ও মনতলা মহিলা কওমি মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।  মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।