ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
ডিমলায় গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা গ্রাম (তিস্তা কলেজ) সংলগ্ন এলাকা থেকে ছোটখাতা গ্রামের আক্তার হোসেন, ডালিয়া গ্রামের জহুরুল ইসলাম ও পূর্বখড়িবাড়ী গ্রামের সালাম মিয়াকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, গাঁজাসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নামে নিয়মিত মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
