ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে শুক্রবার বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ঘটেছে। মৃত আছলম আলী নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও-বটটিলা গ্রামের মৃত মনফর আলীর ছেলে। গ্রামের পাশে মৌলা গ্রামের মাঠে মহিষের জন্য ঘাস আনতে গেলে বজ্রপাতে আছলম আলীর মৃত্যু হয়। ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আবদুল খালিক রাজা বিষয়টি নিশ্চিত করেছেন।
