লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃতরা হলো—রংপুরের বদরগঞ্জ মাস্টার পাড়া এলাকার দেলোয়ার হোসেন ও লক্ষ্মীপুরের রায়পুর চরবংশী খাসের হাট এলাকার মোফাজ্জল হোসেন। শনিবার সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
