নীলফামারীতে রোপা আমনের ক্ষতি

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২১:২৬

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীতে দুই দফা বন্যার ধকল কাটিয়ে ওঠার পর আবারও ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যার পানিতে এক সপ্তাহ আগে তলিয়ে যায় আমন খেত। এতে ১ হাজার ৩৫৬ হেক্টর জমির রোপা আমন ধানের ক্ষতি হয়েছে।

জেলা কৃষি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ওবায়দুর রহমান মণ্ডল বলেন, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ১৩ হাজার ৫৫ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। এর মধ্যে বন্যার পানিতে তলিয়ে ১ হাজার ৩৫৬ হেক্টর জমির ধান ক্ষতি হয়েছে। এর মধ্যে নীলফামারী সদরে ৪৫০ হেক্টর, সৈয়দপুরে ৩৫০ হেক্টর, ডোমারে ৫০ হেক্টর, ডিমলায় ২১০ হেক্টর, জলঢাকায় ১২০ হেক্টর এবং কিশোরগঞ্জে ১৭৬ হেক্টর জমির ধান জলমগ্ন হয়েছে।