উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুটপাট করা হয়। শনিবার সকাল ৭টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বড়বিল দক্ষিণ মৌলভীপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত মনোয়ারা বেগম জানান, তারা পার্শ্ববর্তী মুরগীর খামারে পরিচর্যা করার জন্য বাড়ি তালাবদ্ধ করে সবাই চলে গেলে প্রতিপক্ষরা হামলা-লুটপাট চালায়। এ ব্যাপারে তিন জন এজাহার নামীয়, চার-পাঁচ জনকে অজ্ঞাত আসামি করে উখিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
