ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার জয়ধরকান্দি জনবহুল একটি গ্রাম। এই গ্রামের প্রধান রাস্তা এটি। রাত-দিন শত শত মানুষ চলাচল করে। বৈদ্যুতিক খুঁটিগুলো রাস্তার পাশে থাকলেও বেশ কয়েকটি খুঁটির টানা তার রাস্তার মধ্যখানে পোঁতা। রাতে চলাচল করতে গিয়ে এই টানা তারে লেগে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। ঠেলাগাড়িতে মালামাল পরিবহনেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে অরুয়াইল পল্লীবিদ্যুত্ অফিস ইনচার্জকে জানিয়েও কোনো ফল হয়নি। তাই বিষয়টির প্রতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম মনসুর আলী
অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া
