সৃষ্টি রহস্য

উজ্জ্বল সুপারনোভা!

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২১:৩১

 

ভাবতেও যেন মাথা ঘুরে যায়! সূর্যের চেয়েও ৫০০ কোটি গুণ বেশি উজ্জ্বল একটি সুপারনোভা। সেই ছবিই সম্প্রতি প্রকাশ করেছে নাসা। 

সুপারনোভাটি পৃথিবী থেকে ৭০ মিলিয়ন আলোকবর্ষ দূরে সর্পিলাকার গ্যালাক্সি NGC 2525-এ অবস্থিত। ছবিটি ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯-এর জানুয়ারির মাঝে তোলা। এটি সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন নভোচারী কইচি ইতাগাকি ২০১৮ সালের জানুয়ারিতে। পরবর্তী সময়ে নাসা তাদের হাবল টেলিস্কোপের মাধ্যমে SN 2018gv নামক সুপারনোভাটি পর্যবেক্ষণ করতে শুরু করে।

সুপারনোভাটি সম্পর্কে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের নোবেলজয়ী অধ্যাপক অ্যাডাম রিস জানান, ‘পৃথিবীর কোনো আতশবাজির সৌন্দর্যই এই সুপারনোভাটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পেরে উঠবে না।’

অ্যাডাম রিস স্পেস টেলিস্কোপ সাইন্স ইন্সটিটিউট এবং হাই সুপারনোভা সার্চ টিমের লিডার হিসেবে কাজ করছেন।

টাইপ Ia SN 2018gv সুপারনোভাটির উত্পত্তি একটি বামন নক্ষত্র থেকে, যেটি ক্লোজ বাইনারি সিস্টেমে এর সহযোগী নক্ষত্র থেকে সংযোজিত হয়ে বৃদ্ধি পায়। সুপারনোভাটি সূর্যের চাইতেও ৫০০ কোটি গুণ বেশি উজ্জ্বল হতে পারে, সময়ের সঙ্গে সঙ্গে বিবর্ণ হয়ে যাওয়া পর্যন্ত।

                সূত্র :নাসা এবং ইয়াহু নিউজ