এই সময়ের ছড়া
সাজ্জাদ হুসাইন
০১.
দীপ নাহি বোঝে সূর্যের আলো কত?
আঁধারের সাথে বাহাদুরি তার যত!
০২.
জ্ঞান যে চোরাবালি—
অনন্তে টানে খালি।
০৩.
ভালোবাসা এক শক্তি —
প্রাণে প্রাণে আনে ভক্তি।
০৪.
এক জীবনে সুখ আসে কার ঘরে?
সুখপাখিটা ‘সুখ’, ‘সুখ’ করে মরে।
০৫.
রাত্রি যত হইবে নিকষ কালো—
নিকটবর্তী হইবে ভোরের আলো।
০৬.
বাইজির রূপ, জুয়ার আসর, মদ—
করিলো বেহাত রাজারও মসনদ।
