স্ট্যান্ডার্ড চার্টার্ড, বাংলাদেশের প্রথম কোনো বিদেশি ব্যাংক যারা ৮৫০ কোটি টাকার বন্ড ইস্যু করার সব ধরনের রেগুলেটরি অনুমোদন পেয়েছে। ইস্যু করা জিরো কুপন বন্ড পাঁচ বছর মেয়াদি, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড এই ইস্যুর জন্য ট্রাস্টির দায়িত্ব পালন করবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, এক দশকেরও বেশি সময় ধরে ট্রিপল এ ক্রেডিট রেটিংপ্রাপ্ত বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ইস্যুকারী হিসাবে আমরা বিশ্বাস করি যে আমাদের এই সংযোজন এক দিকে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে সহায়তা করবে, অন্যদিকে আমানতকারীদের জন্য শুল্কমুক্ত লাভপ্রাপ্তির নিশ্চয়তাসহ বিনিয়োগের জন্য একটি নতুন পথ সৃষ্টি হবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম বলেছেন, বন্ড ইস্যুটি আমাদের দেশের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, মিউনিসিপ্যালিটি ইত্যাদির বন্ড মার্কেট সর্বাধিক অংশগ্রহণকে উত্সাহিত করবে এবং সর্বোত্তম অর্থায়ন কৌশল তৈরি করবে যা তাদের সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নে সহায়তা করবে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের এই প্রথম জিরো-কুপন বন্ড ইস্যুর উদ্যোগ প্রশংসনীয় এবং বন্ড মার্কেট উন্নয়নে বিশেষ অবদান রাখবে।—প্রেস বিজ্ঞপ্তি
