কৃষিপণ্য রপ্তানি বাড়ছে

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) কৃষিপণ্যে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩৩ শতাংশ। মোট আয় হয়েছে ১৭ কোটি ৮২ লাখ ডলার। দেশি মুদ্রায় পরিমাণ ১ হাজার ৫১৫ কোটি টাকার বেশি। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। বিগত ২০১৯-২০ অর্থবছরে পণ্য খাতে মোট রপ্তানি আয় হয়েছিল ৩ হাজার ৩৬৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। প্রবৃদ্ধি হয়েছিল ১৬ দশমিক ৯৩ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ের রপ্তানি আয় হয়েছে ৬৮৭ কোটি ৮১ লাখ ডলার। যা বিগত অর্থবছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ১৭ শতাংশ বেশি। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া কৃষিপণ্যের মধ্যে রয়েছে চা, সবজি, ফুল, ফল, মসলা, শুকনো খাবার ইত্যাদি।