ক্যাপশন নিউজ

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২১:৫৩

শরিয়াহিভত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কুমিল্লা আঞ্চলিক কার্যালয় সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

 

০০০

 

ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে  অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি। সভায় শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০১৯ সালের ব্যালেন্সসিট ও শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ২৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। সভায় সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, উপদেষ্টা আলমগীর কবিরসহ পরিচালকগণ ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন