কেক, পেস্ট্রি, কুকিজ, ডেজার্ট, ফাস্টফুড, মিষ্টান্নসহ বিভিন্ন বেকারি পণ্যের চেইনশপ ‘টেস্টি ট্রিট’ রাজধানীর মিরপুরে আরো একটি শোরুম চালু করেছে। সম্প্রতি মিরপুর-১ নম্বরের দারুসসালাম রোডে শোরুমটি উদ্বোধন করা হয়। বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, সিলেট, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ‘টেস্টি ট্রিট’ এর ১০৭টি শোরুম চালু রয়েছে। টেস্টি ট্রিটের হেড অব বিজনেস ইব্রাহিম খলিল বলেন, সুলভে ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত বেকারিসামগ্রী পৌঁছে দেওয়াই টেস্টি ট্রিটের প্রধান লক্ষ্য। —প্রেস বিজ্ঞপ্তি
