স্পোর্টস ডেস্ক
রাস্তায় পুঁতে রাখা বোমার আঘাতে পরিবারের সাত জনসহ নিহত হলেন আফগানিস্তানের আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি। গতকাল শনিবার বিকালে আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশের গানখিল জেলায় এ ঘটনা ঘটে। ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গারহারের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগ্যানি। নাঙ্গাহার প্রাদেশিক কাউন্সিলের এক সদস্য বলেছেন, হামলায় নিহতদের মধ্যে অন্তত আট জন বেসামরিক সদস্য রয়েছেন।
বিসমিল্লাহ জান শেনওয়ারি আফগানিস্তান ক্রিকেটের পরিচিত মুখ। ২০১৭ সালে আম্পায়ার হিসেবে অভিষেকের পর থেকে ছয়টি ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন।
