স্পোর্টস ডেস্ক
চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৪-০ ব্যবধানের সহজ জয় তুলে নিয়েছে। গতকাল শনিবার নিজেদের মাঠে গোলহীনভাবে প্রথমার্ধ শেষ করে দুই দল। এরপর অবশ্য বেন চিলওয়েল, কার্ট জুমার লক্ষ্যভেদ আর জর্জিনহোর জোড়া গোলে জয় পায় কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।
