সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে মহেন্দ্র সিং ধোনির পেছনে পড়ে গিয়েও যেমন দারুণ খুশি সুরেশ রায়না। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ম্যাচটি ছিল এই আসরে ধোনির ১৯৪তম ম্যাচ। চেন্নাইয়ে ধোনির দীর্ঘদিনের সঙ্গী রায়না খেলেছেন ১৯৩ ম্যাচ। টুইটারে ধোনিকে শুভেচ্ছা জানিয়ে রায়না লিখেছেন, ‘আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ায় মাহি ভাইকে অভিনন্দন। আমি সবচেয়ে বেশি খুশি যে আমার রেকর্ড ভেঙেছেন আপনি। আজকের ম্যাচের জন্য শুভকামনা। আমি নিশ্চিত, চেন্নাই এবার আইপিএল জিতবে।’
