রূপগঞ্জে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও গাছের চারা বিতরণ

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২২:০৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা এলাকায় করোনা প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও গাছের চারা বিতরণ ও জনসচেতনতায় প্রচার অভিযান চালিয়েছে ‘এফএনএফ ফাউন্ডেশন’। গতকাল কাঞ্চন পৌরসভার সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফএনএফ ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া। বক্তব্য রাখেন—কাঞ্চন পৌর মেয়র আলহাজ রফিকুল ইসলাম রফিক, কাউন্সিলর পনির হোসেন, মফিকুল ইসলাম খাঁন, সাংবাদিক রিয়াজ হোসেন, জয়নাল আবেদীন জয়, রূপগঞ্জ ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন দোলন, এফএনএফ ফাউন্ডেশনের কর্মকর্তা মাসুদ চৌধুরী, মাহবুব আলম, মোস্তফা, সোহেল মিয়া, মাসুদ চৌধুরী, আমিনুল ইসলম বাবু প্রমুখ। পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাঞ্চন পৌরসভা কার্যালয় থেকে শোভাযাত্রা নিয়ে তারা স্থানীয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।