ধামরাইয়ের চেয়ারম্যান প্রার্থীর সমাবেশ ও মেয়র প্রার্থীর মতবিনিময়

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২২:০৫

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাই উপজেলা কৃষক লীগের সভাপতি বালিয়া ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেন তেলিগ্রামে শুক্রবার ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কুদ্দুসসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি প্রচারণা সমাবেশ করেন। বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীমকে গত ৩০ সেপ্টেম্বর আহাম্মদ চেয়ারম্যান সম্পর্কে দেওয়া আপত্তিকর বক্তব্য পরিহারপূর্বক ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় তার বিরুদ্ধে অনাস্থা আনা হবে বলে ঘোষণা দেন তারা। এদিকে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সম্ভাব্য মেয়র প্রার্থী সাহেব আলী একই দিন সন্ধ্যায় নেতাকর্মীদের উপস্থিতিতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।