ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি- জেপি ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২২:২৮

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় আগামী ৬ অক্টোবর জাতীয় পার্টি-জেপির অঙ্গসংগঠন জাতীয় যুবসংহতির কর্মী সমাবেশে প্রধান অতিথি জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির ভাণ্ডারিয়ায় আগমন উপলক্ষ্যে গতকাল শনিবার বিকালে জাতীয় পার্টি-জেপির অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। বিকাল ৫টায় স্থানীয় বাসস্ট্যান্ডে পৌর জেপির দলীয় কার্যালয় থেকে শুরু করে ভাণ্ডারিয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় রিজার্ভপার উপজেলা জেপির প্রধান কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়।

এতে অংশ নেন উপজেলা জাতীয় পার্টি-জেপির যুগ্ম আহ্বায়ক এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্যসচিব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপি নেতা মো. শফিকুল আলম খোকন সিকদার, শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, মো. সেন্টু মোল্লা, পৌর জেপির সদস্যসচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা যুবসংহতির আহ্বায়ক এবং পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. মনির সরদার, যুবসংহতির উপজেলা সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, পৌর কাউন্সিলর মানিক হাওলাদার, জেপি নেতা রেজা আহমেদ দুলাল, মো. রিপন মির্জা, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক সালাহ উদ্দিন রাহাত জোমাদ্দার, সদস্য সচিব জহির উদ্দিন অন্তুু সরদার, পৌর ছাত্র সমাজের আহ্বায়ক মেহেদী হাসান রাজু, সদস্য সচিব মাহাবুব শরিফ শুভসহ উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এক সভায় মিলিত হন।