বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির বদলগাছী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার উপজেলা ডাকবাংলো হলরুমে আয়েজিত এক অনুষ্ঠানে শিক্ষক সমিতির কমিটি ঘোষণা করা হয়। এতে উপজেলার ৩৫টি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে দৈলিয়া শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামকে সভাপতি ও বদলগাছী লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাজমুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৬ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ হোসেন, বদলগাছী লাবণ্য প্রভা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
