মইনীয়া যুব ফোরামের বার্ষিক সাধারণ সভা শনিবার মিরপুর-১-এ একটি হলে ফোরামের কার্যকরী সভাপতি শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট শাহ্সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী। তিনি বলেন, যুব সমাজকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ও উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে সচ্চরিত্র কর্মঠ আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এতে রাষ্ট্রের পাশাপাশি পরিবার ও সচেতন মহলের সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। অনুষ্ঠান উদ্বোধন করেন মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহজাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের সিনিয়র সহসভাপতি শাহ্জাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন, খলিফা শামসুল আলম বকুল, সাবেক এসপি খলিফা আবুল কালাম আজাদ, সাবেক মেয়র খলিফা আলমগীর খান, খলিফা মাওলানা রুহুল আমিন ভুঁইয়া চাঁদপুরী, শাহ্ মোহাম্মদ ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী। —প্রেস বিজ্ঞপ্তি
