গতকাল রাজধানীতে যুবদলের এক মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারীর সম্ভ্রমহানির ঘটনাগুলোকে ঢাকা দেওয়ার জন্য যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতারা তাদের অনুগত নাট্যকারকে দিয়ে বস্তাপচা নাটক রচনা করছেন। তিনি বলেন, ‘আমি বারবার বলছি, এই সরকার আর বেশি দিন নেই। পাপে পূর্ণ হয়ে গেছে। চারদিক থেকে এই সরকারের পতনের আওয়াজ পাওয়া যাচ্ছে।’ ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে বিকৃত নাটক বানানোর প্রতিবাদে নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। যুবদল সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
