কিটো ডায়েট করতে গিয়ে  প্রাণ হারালেন বলিউড অভিনেত্রী

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১২:৪৬

ফের ভারতের  বিনোদন জগতে মৃত্যুর খবর ৷ কিটো ডায়েট বা প্রোটিনে ডায়েট করে মারা গেলেন বলিউডের বাঙালি অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়।  শুক্রবার বেঙ্গালুরুর এক নার্সিং হোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি  ৷

 অভিনেত্রীর পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কিটো ডায়েট করছিলেন তিনি। তা থেকেই কিডনি ফেইলিওর হয়ে প্রাণ হারালেন মিষ্টি।

বলিউডের বেশ কয়েকটি ছবি ও জনপ্রিয় মিউজিক ভিডিওতে কাজ করেছেন মিষ্টি। বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি।   ম্যায় কৃষ্ণা হু, লাইফ কি তো লগ গয়ির মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল ৷ বহু ছবিতে আইটেম ডান্সেও দেখা যায় তাঁকে ৷ একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন মিষ্টি মুখোপাধ্যায়৷

ইত্তেফাক/এআর