নাটোরের পৌর নীচাবাজার: মাথার ওপর ঝাঁজড়া ঢেউটিন, খসে পড়ছে পলেস্তারাও

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৮:১৩

নাটোর পৌরসভাধীন নীচাবাজারটি ঝাঁঝড়া টিনশেড ও জরাজীর্ণ সিলিংয়ে বেহলা হয়ে পড়েছে। একরকম ঝুঁকি নিয়ে চলছে বাজারে কেনাবেচা। ক্রেতা বিক্রেতারা এ নিয়ে পৌর পরিষদকে অনেক আগে থেকে অভিযোগ জানলেও এখনও প্রতিকার পাননি।  

বাজার করতে আসা সোহেল, আরমান, জলিলসহ অনেকেই জানালেন,  প্রাণভয় নিয়েই বাজার করতে আসি। পৌর কর্তৃপক্ষের উচিত দ্রুত এর সংস্কার করা। নতুবা কোনো দুর্ঘটনা ঘটে গেলে এ দায় তাদেরকেই নিতে হবে।  

নাটোর পৌরসভার প্যানেল মেয়র ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুর রহমান মাসুম বলেন,  গত ৩০ সেপ্টেম্বর নাটোর পৌরসভার বোর্ড মিটিংওং নীচাবাজার ও গেদু সুপার মার্কেট ভেঙে নতুন করে তৈরি করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এতোদিন এই গুরুত্বপূর্ণ বাজারের কোনো সংস্কারের সুযোগ ছিল না। তবে এবার হবে।

উল্লেখ্য, নাটোর পৌর শহরে নীচাবাজারটি পৌরবাসীর কাছে খুই গুরুত্বপূর্ণ। ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে এখানে কেনাবেচা।

ইত্তেফাক/এসি