হিসাববিজ্ঞান
মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্রের হিসাববিজ্ঞান পরিচিতি অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি।
২৫. ‘Summa-De Arithmetica geometrica Proportioniet Proportionalita’( বইটি কত সালে প্রকাশিত হয়?
(ক) ১৪৯২ সালে (খ) ১৪৯৩ সালে
(গ) ১৪৯৪ সালে (ঘ) ১৪৯৫ সালে
২৬. বিশ্লেষণ পর্ব বলা হয় কোন সময় কালকে?
(ক) ১৭০০ থেকে ১৮০০ সাল পর্যন্ত
(খ) ১৭০০ থেকে ১৮৫০ সাল পর্যন্ত
(গ) ১৮০০ থেকে ১৯০০ সাল পর্যন্ত
(ঘ) ১৮০০ থেকে ১৯৫০ সাল পর্যন্ত
২৭. হিসাববিজ্ঞানের ব্যবস্থাপকীয় কার্যাবলি কোনটি?
(ক) শ্রেণিবদ্ধকরণ (খ) গাণিতিক শুদ্ধতা যাচাই
(গ) কর নির্ণয় (ঘ) পণ্য মূল্য নির্ধারণ
২৮. আর্থিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে কোনটি জানা যায়?
(ক) তারল্য অনুপাত
(খ) শেয়ারহোল্ডারদের লভ্যাংশ
(গ) পণ্যওয়ারী ফলাফল
(ঘ) বোনাস শেয়ারের পরিমাণ
২৯. প্রতিটি লেনদেনের কয়টি পক্ষ নির্ধারণ করা যায়?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৬টি
৩০. ‘Convention’ শব্দটির অর্থ কী?
(ক) ধারণা (খ) প্রথা
(গ) পদ (ঘ) ব্যাপ্তি
৩১. কারবারে মূলধন সরবরাহ করে কে?
(ক) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (খ) অভ্যন্তরীণ নিরীক্ষক
(গ) কর্মচারীবৃন্দ (ঘ) মালিক পক্ষ
৩২. কারবার প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য কী?
(ক) গ্রাহক সেবা বৃদ্ধি করা
(খ) মুনাফা অর্জন করা
(গ) জালিয়াতি দূর করা
(ঘ) শ্রমিকদের অবনতি দূর করা
৩৩. হিসাববিজ্ঞান বলতে আভিধানিক অর্থে কী বোঝায়?
(ক) আর্থিক লেনদেন সম্পাদন
(খ) গণনা সম্পর্কিত বিজ্ঞান
(গ) ব্যবসায়ের পরিধি বৃদ্ধি
(ঘ) প্রযুক্তির আধুনিক ব্যবহার
৩৪. হিসাববিজ্ঞানকে সামাজিক বিজ্ঞান বলার যৌক্তিকতা কোনটি?
(ক) লেনদেন হিসাবভুক্তিতে দ্বৈতসত্তা নীতি অনুসরণ করা
(খ) হিসাবে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা
(গ) অনাদায়ী পাওনা সঞ্চিতি তহবিল গঠন করা
(ঘ) সামাজিক কর্মকাণ্ড সম্পাদন করা
৩৫. হিসাববিজ্ঞান কার্যক্রম কতগুলো বিশেষ নীতি ও পদ্ধতির সমন্বয়ে উদ্দেশ্য সাধন করে থাকে। এ দিকটি বিবেচনায় হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
(ক) কলা (খ) যুক্তিবিদ্যা
(গ) ব্যবস্থাপনা (ঘ) সামাজিক বিজ্ঞান
৩৬. মূল্যবোধ ও জবাবদিহিতার অভাবে মানুষ কী হয়ে যায়?
(ক) দরিদ্র (খ) অসুস্থ
(গ) স্বেচ্ছাচারী (ঘ) অলস
২৫.গ, ২৬.ঘ, ২৭.ঘ, ২৮.ক, ২৯.ক, ৩০. খ, ৩১. ঘ, ৩২.খ, ৩৩.খ, ৩৪.ঘ, ৩৫.ক, ৩৬.গ
