দামুড়হুদার গোবিন্দপুর গ্রামে স্বামী-স্ত্রীকে তাদের নিজ ঘরে ঢুকিয়ে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার রাত সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ইয়ার আলী মোল্লা (৫৫) ও তার স্ত্রী মাজেদা খাতুনকে (৪৭) সকলের অজান্তে তাদের নিজ ঘরে গলা কেটে হত্যা করে কে বা কারা পালিয়ে যায়। সারাদিন ওই বাড়িতে কাউকে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। ঘর তালা বন্ধ দেখে গ্রামের বাসিন্দারা পুলিশকে খবর দেন। দামুড়হুদা মডেল থানার ওসি মো আব্দুল খালেক ঘটনাস্থলে এসে সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবু রাসেল জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে পরিবারের লোকজন বা ছেলে মেয়েরা কোথায় থাকে তাও জানার চেষ্টা করছি। কারণ এতো বড় একটা ঘটনা ঘটলো রহস্য আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/এএম
