এই সময়ের ছড়া

ভেজাল জেরে যাচ্ছে হেরে

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২১:৪২

জাল-ভেজালে বাজার ভরা

করতে গিয়ে যাচাই

মনের মতো পাই না কিছু

যখন আমি যা চাই।

 

কায়দা মতো ফায়দা খুঁজে

বেড়ান ছোট চাচাই

রোজ সকালে জল মেশানো

হালকা দুধের চা চাই।

 

ভাও বুঝে সব দাঁও মারাটা

আমরা যদিবা চাই

ভেজাল বেচে মান খোয়ালে

কেমনে সে মান বাঁচাই।

 

খুঁজলে ভালো কী হবে লাভ

আপনি ভালো না চাই

ভালোর খোঁজে দিন কাটালে

পাগল বলে নাচাই!