রাস্তা সংস্কারের আবেদন

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২১:৫০

নাটোর জেলার সিংড়া উপজেলায় বিলদহর বাজার থেকে আনন্দনগর-কৃষ্ণনগর গ্রামের শেষ মাথা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা প্রতি বছর বর্ষায় ডুবে যায়। দীর্ঘ এই রাস্তার মাত্র ২০০ গজের মতো ইটের সলিং করা হলেও বাকিটুকুর দিকে কোনো নজর নেই। স্থানীয় জনপ্রতিনিধিরা রাস্তাটি পাকা করার আশ্বাস দিলেও বিগত দশ বছর ধরে একইরকম রয়েছে। এই রাস্তা দিয়ে মানুষজন বাজার, স্কুল-কলেজ, কমিউনিটি ক্লিনিকসহ উপজেলা শহরে যাতায়াত করে থাকে। সামান্য বৃষ্টিতে রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায়। তখন জনগণের দুর্ভোগের সীমা থাকে না। রাস্তায় মাটি ফেলে তিন-চার ফুট উঁচু করা হলে বর্ষায় যেমন ডুববে না, তেমনি গ্রামরক্ষা বাঁধ হিসেবেও কাজ করবে। চলনবিল অধ্যুষিত এলাকাটি বর্ষায় ভাঙনের শিকার হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

মোহাম্মদ অংকন

সিংড়া, নাটোর