গাজীপুরে গরু ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২১:৫৩

গাজীপুর সদর উপজেলায় সমতলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নে সরকারের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪২ পরিবারের মধ্যে শংকর জাতীয় বকনা গরু, খাদ্য ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী ও প্রকল্পের পরিচালক ড. অসীম কুমার দাস। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগী সুখী রানি ও আলেক চাঁন।