কৃষক লীগকে আরো উজ্জীবিত করতে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা-২০ আসনের এমপি বেনজীর আহমদ, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির নির্দেশনায় আশুলিয়া থানা কৃষক লীগের সভাপতি মহসিন করিমসহ ধামরাই, সাভার, আশুলিয়ার আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছেন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য ব্যাপারী আল-মামুন। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় ধামরাইয়ের ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভাড়াড়িয়া ইউনিয়ন কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহআলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা কৃষক লীগের সভাপতি বালিয়া ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেন।
