রূপগঞ্জের দাউদপুর ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২১:৫৬

রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল উপজেলা মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান, রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দীন উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার নৌকা প্রতীক এবং উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক চেয়ারম্যান শরিফ আহমেদ টুটুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক পেয়েছেন।